ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চেয়ারম্যানপ্রার্থী প্রধান শিক্ষকের নির্বাচনী মহড়ায় শিক্ষার্থীরা

    চেয়ারম্যানপ্রার্থী প্রধান শিক্ষকের নির্বাচনী মহড়ায় শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রচারণায় স্কুলের শিক্ষার্থীদের দিয়ে মহড়া দেওয়ার অভিযোগ উঠেছে।

    চেয়ারম্যানপ্রার্থী প্রধান শিক্ষক ফজলুর রহমান নির্বাচনী মহড়ার বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও এ ঘটনায় জনমনে বিশেষ করে অভিভাবক ও অন্যান্য প্রার্থীদের মাঝে ক্ষোভ আর হতাশার সৃষ্টি হয়েছে।

    জানা গেছে, শনিবার (১৩ নভেম্বর) কচাকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় চারশ শিক্ষার্থী সকালে বিদ্যালয় মাঠ থেকে ৪ কিলোমিটার রাস্তা র‌্যালি করে স্লোগান দিতে দিতে প্রধান শিক্ষক ফজলুর রহমানের বাড়ি নয়া আনা গ্রামে পৌঁছায়। সেখানে প্রার্থী প্রধান শিক্ষক নির্বাচনী আলোচনা সভা, শিক্ষার্থীদের পরিবার পরিজনের কাছে মোটরসাইকেল মার্কায় ভোট চাওয়া এবং তার হয়ে মাঠে প্রচার-প্রচারণার নির্দেশ দেন। পরে আলোচনা শেষে খিচুড়ি দিয়ে শিক্ষার্থীদের ভুরিভোজ করানো হয়।

    বিদ্যালয়ে ক্লাস না করে কোমলমতি শিক্ষার্থীদের দ্বারা নির্বাচনী সভা, মিছিল করানোকে ভালভাবে নেননি অভিভাবকরা। এ প্রসঙ্গে প্রার্থী ও প্রধান শিক্ষক ফজলুর রহমান বলেন, আমি ভােটে দাঁড়ানাের পর বিদ্যালয় যাইনি। তাই শিক্ষার্থীরা আমার সঙ্গে দেখা করতে বাড়িতে এসেছে। তারা আমার নির্বাচনী প্রচারণা বা মহড়া দিতে আসেনি।

    জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, নির্বাচনে অংশগ্রহণ করা শিক্ষকের একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এ কাজে শিক্ষার্থীদের ব্যবহার করাটা অন্যায়। বিষয়টি খতিয়ে দেখা হবে।

    নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে আহমেদ মাছুম বলেন, এই বিষয়টি সম্পর্কে আমাকে কেউ জানায়নি কিংবা কোনো প্রার্থী লিখিত অভিযোগ করেননি। তবে কেউ অভিযোগ করলে রিটার্নিং কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ