ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • আবারো করোনার নমুনা দিলেন খালেদা জিয়া

    আবারো করোনার নমুনা দিলেন খালেদা জিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারো করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের একজন টেকনোলজিস্ট বিএনপি নেত্রীর গুলশানের ফিরোজা ভবনে এসে তার নমুনা নিয়ে যান।

    মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন জানান, দুপুরের পরে খালেদা জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাব বলে আশা করছি।

    এদিকে করোনা আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন।

    তিনি বলেন, ম্যাডাম ভালো আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার ব্লাডসহ কিছু পরীক্ষা করা হচ্ছে। রোববার আমরা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাব।

    এর আগে গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় গিয়ে তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনা আক্রান্তের ১৪তম দিন বুধবার শেষ হয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে।শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

    তিনি বলেন, খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক সময়ের মতোই ৯৮/ ৯৯ সবসময়ে পাওয়া গেছে। তার খাবারের রুচিও আগের মতো আছে। তার তাপমাত্রা স্বাভাবিক আছে। তার কোনো কাশি নেই। করোনা সংক্রমণের পর স্বাভাবিকভাবে দুর্বলতা দীর্ঘ সময় থাকে। তারপরেও খালেদা জিয়ার সেই দুর্বলতা আগের থেকে কমছে।

    গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হওয়ার পর প্রখ্যাত ‘বক্ষব্যাধি ও মেডিসিন’ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে ব্যক্তিগত চিকিৎসকদের টিম গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু করে। ‘ফিরোজা’র বাসায় বিএনপি চেয়ারপারসন ছাড়াও আরও ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসাও সেখানে চলছে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ