ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পুলিশ প্রহরায় বরগুনায় সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

    পুলিশ প্রহরায় বরগুনায় সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
    বরগুনায় সতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ প্রহরায় বরগুনা প্রেসক্লাবে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী এম এ বারী বাদল। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের সাথে আনারশ প্রতীক নিয়ে সমান সংখ‍্যক ভোট পেয়েছেন।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রথমে গননায় তার ভোট বেশি ছিলো। পরিকল্পিতভাবে  নৌকার ভোট তার চাইতে কয়েকশ কম থাকার পরে পলিং অফিসারদের সহযোগিতায় নৌকার ব‍্যালটের সাথে তার আনারসের ব‍্যালট যুক্ত করে গননা করা হয়।

    ভোট পুনরায় গননা হলে প্রকৃত সত‍্য বেরিয়ে আসবে।তাই  তিনি  পুনরায় ভোট গননার দাবী জানিয়েছেন।

    এ ছাড়াও তিনি অভিযোগ করেন নিবাচনে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বেপরোয়া আচরণ করছেন। ইউনিয়নকে একটি ভিতিকর এলাকায় পরিনত করেছেন। নির্বাচনের আগের রাতে তার বাড়ির পাশের কেন্দ্রে বোমা ফাটিয়েছেন। ভোটের ফলাফল ঘোষণার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে কর্মকর্তা ও সাংবাদিকদের সামনে তার কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভোট পুনরায় গননার আবেদন নিয়ে প্রয়োজনে তিনি উচ্চ আদালতেও যেতে পারেন বলে জানান তিনি।

     

    সংবাদ সম্মেলনের সময় সদর থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম সহ দশ পনেরজন পুলিশ সদস‍্য প্রেসক্লাবের উপরে এবং সামনের রাস্তায় অবস্থান নেয়। পরে পুলিশের প্রহরায়  তিনি বের হয়ে যান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ