ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • তালতলীতে বনাঞ্চলের গাছ পাচারকালে ট্রলার আটক

    তালতলীতে বনাঞ্চলের গাছ পাচারকালে ট্রলার আটক
    বনাঞ্চলের গাছ পাচারকালে ট্রলার আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে বনাঞ্চলের গাছ পাচারকালে ট্রলার ও গাছকাটার বড় করাত আটক করেছে বনবিভাগ। শুক্রবার ভোর রাতে উপজেলার পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে এই ট্রলার  আটক করা হয় ।

    স্থানীয়রা জানান, উপজেলার সম্ভাবনাময় পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনের গাছ স্থানীয়
    জনপ্রতিনিধি ও বন বিভাগের কতিপয় বনপ্রহরীদের যোগসাজসে  প্রায় প্রতিরাতেই পাচার হচ্ছে। শুক্রবার ভোর রাতে এমনই গাছ পাচারকালে স্থানীয়দের অভিযোগে বনপ্রহরীরা আসলে ট্রলার ও গাছ কাটার করাত ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়।  পরে আটককৃত ট্রলার ও করাত পাচারকারীদের কাছে ফেরত দেয়ার  জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোবাইল ফোনে স্থানীয় বিট কর্মকর্তার কাছে সুপারিশ করেন বলে জানা গেছে।

    তবে আটককৃত ট্রলার ও করাত পাচারকারীদের কাছে ফেরত দেয়ার  সুপারিশের ব্যাপারে  চেয়ারম্যানের বলেন, 'বনের গাছ পাচারের ব্যাপারে আমি কিছু জানিনা। তবে ট্রলার আটক করায় আমার কাছে কিছু লোক আসায় আমি বিট অফিসারের কাছে সুপারিশ করেছি। এরকম সুপারিশ জনপ্রতিনিধিরা করতেই পারে।' তবে  ট্রলারটি কার এব্যাপারে তিনি মুখ খুলেননি।

    নলবুনিয়া বিট কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, পর্যটন এলাকা শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের পাড়ের সংরক্ষিত বনের গাছ ট্রলারে উঠাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতেই ট্রলার ও করাত আটক করা হয়েছে। তবে বন বিভাগের লোকজনের টের পেয়ে পাঁচারকারীরা পালিয়ে যায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ