ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে এক টন ওজনের ষাঁড় ‘লাল মিয়া’ কাঁপাবে কুরবানির হাট আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ৬ বিভাগে বৃষ্টি, তাপমাত্রা কমবে ১-৩ ডিগ্রি

     ৬ বিভাগে বৃষ্টি, তাপমাত্রা কমবে ১-৩ ডিগ্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের আগমনী বার্তা নিয়ে বৃষ্টি ঝরাচ্ছে প্রকৃতি। বর্ষণে তেমন কোনো তেজ না থাকলেও রয়েছে হিমহিম ভাব। তবে আবহাওয়াবিদরা বলছেন, এ বৃষ্টি লঘুচাপের প্রভাবে। থাকবে দু-তিন দিন।

    আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, উত্তর তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থারত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

    এ অবস্থায় রোববার (১৪ নভেম্বর) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রী সে. হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।

    এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

    আর ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি ১৫ নভেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে মধ্য বঙ্গোপসাগরে। এটি আগামী ৩ থেকে ৫ দিনে ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার সম্ভাবনা খু্ব বেশি। এক্ষেত্রে এর নাম হবে জোয়াদ, নামটি দিয়েছে সৌদি আবর।

    বৃষ্টি, বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার (১৩ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১৩ দশমিক ৪ ডিগ্রি সে.) রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ