ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ২০২৬ সালে ধেয়ে আসছে ভয়াবহ বন্যা সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে এক টন ওজনের ষাঁড় ‘লাল মিয়া’ কাঁপাবে কুরবানির হাট আমতলীতে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • দশ লাখ আফগান শিশু মৃত্যু ঝুঁকিতে

     দশ লাখ আফগান শিশু মৃত্যু ঝুঁকিতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ৩২ লাখ শিশু অপুষ্ঠির মুখে পড়তে পারে। শীতের কারণে তাপমাত্রা কমতে শুরু করায় এদের মধ্যে দশ লাখ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

    শুক্রবার (১২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    তালেবানরা দেশটির ক্ষমতা দখলের পর পশ্চিমারা আর্থিক সহযোগিতা দেওয়া বন্ধ করে দেয়। ফলে ত্রাণ সংস্থাগুলো অনেকদিন ধরেই দুর্ভিক্ষের সতর্কতা জানিয়ে আসছে।

    কাবুল সফরে থাকা ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, দেশজুড়ে অনাহার বাড়তে থাকায় এটি একটি কঠিন যুদ্ধে পরিণত হয়েছে। রাতে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যাচ্ছে। শীতে বয়স্ক ও শিশুদের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। আফগানিস্তান থেকে বিশ্বের মুখ ফিরিয়ে নেওয়া উচিত নয়।

    তিনি বলেন, হাসপাতালের ওয়ার্ডগুলো ছোট ছোট শিশুতে ভরে গেছে। সাত মাসের এক শিশু রয়েছে যে নবজাতকের চেয়েও ছোট। এখানে হামে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ২৪ হাজার ক্লিনিক্যাল কেস পাওয়া গেছে।

    দ্রুত উদ্যোগ না নিলে অনেক মৃত্যু দেখার আশঙ্কা প্রকাশ করেছেন হ্যারিস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ