ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • আইসিইউ থেকে কেবিনে ফিরলেন চিত্রনায়ক নাঈম

     আইসিইউ থেকে কেবিনে ফিরলেন চিত্রনায়ক নাঈম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে আছেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ এই অভিনেতা। গত ৬ নভেম্বর রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে। আগের চেয়ে খানিকটা সুস্থ হওয়ায় আজ শুক্রবার (১২ নভেম্বর) দুপুর ১২ টায় নাঈমকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। নায়কের স্ত্রী অভিনেত্রী শাবনাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, 'আল্লাহর রহমতে নাঈম ভালো আছেন। সবার কাছে দোয়া চাই তিনি যেন সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরেন।'

     

    আগে থেকেই নাঈমের হার্টে সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। তিনি ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে যান। শারীরিক পরীক্ষা–নিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। পরবর্তীতে হাসপাতালে ভর্তি হন। রাত দুইটা থেকে সকাল নয়টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার। প্রায় পাঁচ ঘন্টা পর তার জ্ঞান ফিরে।

    ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে দর্শক দারুণভাবে গ্রহণ করেছিল। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসাসফল। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।

    চলচ্চিত্রে কাজের সুবাদে নাঈম-শাবনাজ একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন। পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান নামিরা ও মাহদিয়া। সাফল্যের চূড়ায় থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান।

    বর্তমানে নাঈম মনোযোগী তার ব্যবসা নিয়ে। টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে লোক লস্কর নিয়ে কৃষিকাজে মনোনিবেশ করছেন করটিয়া জমিদার বাড়ির সন্তান। কৃষিকাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করেন তিনি। অন্যদিকে তার সহধর্মিণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ