ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে প্রকাশ্যে খুন

    সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তাকে ডেকে নিয়ে প্রকাশ্যে খুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী এলাকায় এক বৃদ্ধকে ডেকে নিয়ে প্রকাশ্যে রাস্তায় পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে খুন করা হয়েছে। তার নাম আনোয়ার সাহিদ (৭২)। গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অবসরে গিয়েছিলেন।

    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরি মারে। স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

    আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে  জানান, আনোয়ার সাহিদের বাসা মিরপুর থানা এলাকার কল্যাণপুরে। কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন।

    পরিদর্শক বলেন, আমাদের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে নিয়ে খুন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার বা হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি। ঘটনার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে।

    শ্যামলীর হানিফ পরিবহণের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলি। এই গলিটি রিং রোডের সঙ্গে মিরপুর (কল্যাণপুর) সড়ককে যুক্ত করেছে। হলিল্যান্ড গলির একটি বাসার নিরাপত্তাকর্মী মো. বাদশা মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় ওই হত্যাকাণ্ড ঘটে। চিৎকার শুনে আমরা এগিয়ে গিয়ে দেখি রিকশা চালকেরা ভিড় করছে। রক্তাক্ত লোকটি রাস্তায় পড়ে আছে। রাস্তার ওপরেই একটি ছুরি পড়েছিল।

    পুলিশ জানিয়েছে, যেখানে লাশ পড়েছিল পাশের একটি ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক লোক পকেটে হাত ঢুকিয়ে ৩-৪ মিনিট ধরে গলিতে ঘোরাঘুরি করছিল। শ্যামলী রিং রোডের দিক থেকে ওই বৃদ্ধ গলিতে ঢোকার পর লোকটি সামনের দিক থেকে এসে মুহূর্তের মধ্যে পকেট থেকে ছুরি বের করে তার পেটে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ওই বৃদ্ধের ভুঁড়ি বেরিয়ে যায়। আনোয়ার সহিদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের দশমাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ