ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নতুন মোটরসাইকেলে প্রাণ গেল ৩ বন্ধুর

    নতুন মোটরসাইকেলে প্রাণ গেল ৩ বন্ধুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে রুহুলী কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উপজেলার নিকরাইল ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন (১৯), মাটিকাটা গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম (১৮)।

    ভূঞাপুর থানা ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে মকবুল হোসেন বৃহস্পতিবার একটি নতুন মোটরসাইকেল কেনেন। শুক্রবার দুপুরে বন্ধু রাকিব হোসেন ও আসাদুল ইসলামকে নিয়ে বেড়াতে বের হন। দুপুর সোয়া ১টার দিকে দ্রুতগতির মোটরসাইকেলটি রুহুলী কবরস্থান এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভবনের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    নিহত তিনজনের লাশ থানায় রাখা হয়েছে। অভিযোগ না পেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ