ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার

    ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা মুন্সিপাড়া গ্রামে স্ত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগে সোহেল রানা ড্রাইভার (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম। বুধবার (১০ নভেম্বর) রাতে ৯৯৯ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নির্যাতিত নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।

    জানা যায়, ৫ বছর আগে ওই নারীর সঙ্গে সোহেল রানার বিয়ে হয়।বিয়ের পর থেকে সোহেল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য স্ত্রীকে মারপিট করত। ওই ঘটনাকে কেন্দ্র করে নির্যাতিতার পরিবার আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন। ওই মামলায় সোহেলকে জেলহাজতে পাঠিয়ে দেন আদালত।

    পরে আদালত আপস শর্তে জামিনে মুক্তি দেন তাকে। কিন্তু আদালতের আদেশ অমান্য করে সোহেল তার স্ত্রীকে হত্যার পরিকল্পনা করে এবং ১০ নভেম্বর পরিবারের সদস্যরা মিলে পাশবিক নির্যাতন চালায়। লোহার রড দিয়ে তার একটি হাত ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে মাথায়, চোখে গুরুতর জখম করে। পরে পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
     
    ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। এ সময় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ