ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত বেড়ে ৩

    কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত বেড়ে ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী। দুলাল মিয়া ও আরও একজনের পরিচয় জানা যায়নি।

    জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন। এটা নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যান সালাউদ্দিন। এ সময় বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

    সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আজ ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।

    রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দুই গ্রুপের সংঘর্ষে দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। আর কয়জন মারা গেছে তা নিশ্চিত হতে পারছি না।

    এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ