ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে আরও ‍একজনের মৃত্যু

    নরসিংদীতে নির্বাচনী সংঘর্ষে আরও ‍একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরার প্রত্যন্ত চরাঞ্চল বাঁশগাড়ীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে উভয়পক্ষের গোলাগুলিতে তাদের মৃত্যু হয়।

    নিহতরা হলেন- বাঁশগাড়ির বালুয়াকান্দি গ্রামের হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন মিয়া (৩০)। নিহত সালাউদ্দিন এ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেনের সমর্থক। অপরজন হলেন নৌকার প্রতীকের সমর্থক দুলাল। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

    পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮টা থেকে বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান মো. আশরাফুল হক। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনের মাঠে আছেন জাকির হোসেন। ভোটগ্রহণ শুরুর আগেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আশরাফুল পক্ষের সমর্থকদের গুলিতে জাকির পক্ষের সালাউদ্দিন মিয়া এবং নৌকা প্রতীকের সমর্থক দুলালের মৃত্যু হয়।
     

    নিহত সালাউদ্দিনের পরিবারের সদস্যরা জানান, সালাউদ্দিন গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। নির্বাচনে ভোট দেওয়ার জন্য গতকাল রাতে তিনি বাড়ি ফেরেন। অথচ ভোটের দিন ভোরেই তার মরদেহ দেখছি আমরা। নৌকার আশরাফুল হকের লোকজন আমাদের বাড়িতে এসে তাকে গুলি করে হত্যা করেছে।

    তার পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন গুলিবিদ্ধ সালাউদ্দিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ