ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

    বিশ্বব্যাপী করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৭ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ২৭ হাজার ২৫ জন। এর আগে গতকাল (বুধবার) ৭ হাজার ৫৪৩ জনের মৃত্যু এবং ৪ লাখ ৫২ হাজার ৮৯০ জন আক্রান্ত হয়েছিলো।

    বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।


    ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট ২৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫০ লাখ ৮৭ হাজার ৪৭৪ জনের।

    এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন। রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৯ জন এবং সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৫৮ জন। যুক্তরাজ্যে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩২৯ জন এবং মারা গেছেন ২১৪ জন। ব্রাজিলে মারা গেছেন ২৬৪ জন এবং সংক্রমিত হয়েছেন ১৪ হাজার ৩৫৭ জন। ভারতে মারা গেছেন ৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩৬ জন।

    এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১৩৫ জন, তুরস্কে ২০৩ জন, ইউক্রেনে ৮১৫ জন, মেক্সিকোতে ২৯৯ এবং পোল্যান্ডে ২৬৯ জন মারা গেছেন।

    উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ