ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • হেফাজতকে নিষিদ্ধের দাবি করলেন ৫৫১ আলেম

    হেফাজতকে নিষিদ্ধের দাবি করলেন ৫৫১ আলেম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামকে নিষিদ্ধ করা ও নৈতিক পদস্থলনসহ জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্তদের যথাযথ শাস্তির দাবি জানিয়ে আহলে সুন্নাতের শীর্ষ ৫৫১ আলেম গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।

    শনিবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে তারা বলেন, বর্তমানে ইসলাম রক্ষার কথা বলে হেফাজতের কিছু চিহ্নিত দায়িত্বশীল নেতা হাজার বছর ধরে প্রচলিত ইসলামের মৌলিক বিধানের ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে। হেফাজতের তথাকথিত দায়িত্বশীল মূলত নিজের কৃত জঘন্য অপরাধ ঢাকতেই ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে আহলে সুন্নাতের নেতারা হেফাজতকে উগ্র জঙ্গি সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ করার দাবি জানান।

    কখনো মানবিক বিয়ে বা কখনো চুক্তিভিত্তিক বিয়ের কথা বলে নিজেকে রক্ষা করতে চাইলেও সবকিছু বিবেচনা ও পর্যবেক্ষণ করে শরীয়া ফয়সালা হলো, ইসলামে চুক্তিভিত্তিক বিয়ে হারাম। সুতরাং যে বা যারা এ ধরণের কর্মকাণ্ডে জড়িত থাকবে; তাদের পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে ইসলামে ফয়সালা দেওয়া হয়েছে।

    আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শাইখুল হাদিস কাজী মুহাম্মদ মুঈনুদ্দীন আশরাফী ও মহাসচিব সৈয়দ মছিহুদ্দৌলাহ স্বাক্ষরিত যুক্ত বিবৃতিতে আরও স্বাক্ষর করেছেন -অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান, শাইখুল হাদিস সোলাইমান আনসারী, অধ্যক্ষ মুফতি আব্দুল বারী জিহাদি, এম এ মান্নান, অধ্যক্ষ নুরুল আলম হেজাজী, কাজী আব্দুল ওয়াজেদ, এম এ মতিন, অধ্যক্ষ মুফতি কাজী হারুনুর রশীদ, শাইখুল হাদিস আশরাফুজ্জমান কাদেরি, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ মুখতার আহমদ, শাইখুল হাদিস ড. আফজাল হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলিম রেজভী, অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, অধ্যক্ষ মুফতি আহমদ হোসাইন কাদেরী, উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক, উপাধ্যক্ষ মুফতি ড. লিয়াকত আলী, ছাদেকুর রহমান হাশেমী, উপাধ্যক্ষ মুফতি জুলফিকার আলী চৌধুরি, অধ্যক্ষ মুফতি আবু বকর ছিদ্দিকীসহ আহলে সুন্নাতের দায়িত্বশীল ৫৫১ জন আলেম।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ