ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আমতলীতে কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ, ঠকছেন ক্রেতারা

    আমতলীতে কেজিতে বিক্রি হচ্ছে তরমুজ, ঠকছেন ক্রেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর শহরে তরমুজ কেজিতে বিক্রি হচ্ছে। প্রতিটি বড় সাইজের একেকটি তরমুজ এখন বিক্রেতা কেজি দরে বিক্রি করছেন। এতে তরমুজ বিক্রেতারা লাভবান হলেও ঠকছেন ক্রেতারা ।

    আজ শনিবার দুপুরে সরেজমিনে পৌরশহরের নতুন বাজার চৌরাস্তা, কলেজ মাঠের কাঁচা তরকারী বাজার, সরকারী একে স্কুল চৌরাস্তা ও ওই স্কুল মাঠের বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি বড় সাইজের তরমুজ ৫০ থেকে ৬০ টাকা ও মাঝারি সাইজের তরমুজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছেন। প্রতিটি বড় সাইজের তরমুজ ওজনে ১২ থেকে ১৪ কেজি ও মাঝারী সাইজের তরমুজ ওজনে ৬ থেকে ৮ কেজি পর্যন্ত হচ্ছে। কোন বিক্রেতা ওজন ছাড়া তরমুজ বিক্রি করতে চাচ্ছেন না।

    নতুন বাজারে ক্রেতা শাহআলম বলেন, এই প্রথম দেখলাম তরমুজ কেজিতে বিক্রি করতে। গত সপ্তাহে বড় সাইজের একটি তরমুজ ৩৫০ টাকায় ক্রয় করেছি ওই একই সাইজের তরমুজ এখন কিনতে ৭০০ থেকে ৮০০ টাকা লাগবে। এতে বিক্রেতা লাভবান হলেও ঠকছেন গ্রাহকরা।

    অপর ক্রেতা গৃহিনী মাকসুদা বেগম বলেন, প্রচন্ড গরমে বাসায় বাচ্ছারা তরমুজ খাবে। তাই বাজারে তরমুজ কিনতে এসে দেখি বিক্রেতা কেজিতে তা বিক্রি করছে। মাঝারী সাইজের একটি তরমুজ ২০০ টাকা বলেছি কিন্তু দিচ্ছে না। বিক্রেতার সাফ কথা কেজি মাপে যে দাম হয় সেই টাকা দিয়ে কিনতে হবে। তাই তরমুজ না কিনেই বাসায় ফেরৎ যাচ্ছি।

    বিক্রেতা রফিক, ফয়সাল, সোলায়মান বলেন, এখন বেশী দামে মহাজনের কাছ থেকে তরমুজ কিনতে হচ্ছে। তাই আমাদেরও বেশী দামে বিক্রি তা করতে হচ্ছে। এছাড়া তরমুজের দাম বেশী চাইলে ক্রেতারা দাম শুনেই চলে যায়। তাই এখন কেজিতে তরমুজ বিক্রি করছি। তারা আরো বলেন, একেকটি বড় সাইজের তরমুজ ৫০ থেকে ৬০ টাকা ও মাঝারি সাইজের তরমুজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করছি।

    নতুন বাজার কাঁচামালের আড়ৎদার (মহাজন) মোঃ ফরিদ মিয়া বলেন, বর্তমানে কোন ক্ষেতেই তেমন একটা তরমুজ নেই। 
    দু’একটি ক্ষেতে থাকলেও তা অনেক চরা দামে কিনতে হচ্ছে। তাই বাধ্যহয়ে আমাদের একটু বেশী দামে খুচরা ব্যবসায়ীদের কাছে তরমুজ বিক্রি করতে হচ্ছে। আমিও শুনেছি বাজারের খুচরা বিক্রেতারা কেজি দরে তরমুজ বিক্রি করতেছে। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ