ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • নির্বাচনে প্রশাসনের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ : পুলিশ কমিশনার

    নির্বাচনে প্রশাসনের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ : পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ৩ টা থেকে কোতোয়ালি মডেল ও বন্দর থানাধীন বিভিন্ন নির্বাচনী এলাকা ও ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

    এসময় স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময়কালে বিএমপি কশিশনার বলেন, নির্বাচনে প্রশাসনের ভূমিকা থাকবে শতভাগ নিরপেক্ষ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ সর্বস্তরের প্রশাসন ঐক্যবদ্ধ। আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। মনে কোন ধরনের ভয়-ভীতি কিংবা সংশয়  রাখবেন না। নির্বাচনে বিশৃংখলা ঘটাতে পারে, এমন কোনো ষড়যন্ত্র সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।

    এ-সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মােঃ ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি/বন্দর জোন) শারমিন সুলতানা রাখী, সহকারী পুলিশ কমিশনার(ট্রাফিক/ফিন্যান্স) মােঃ খলিলুর রহমানসহ বিএমপি'র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

    প্রসংগত, উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্ত ভাবে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে উপহার দিতে বিএমপি কমিশনারের নেতৃত্বে প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে ধারাবাহিকভাবে  সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ