ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

     প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওয়ানা হন প্রধানমন্ত্রী।
     

    সফরের প্রথম দিনে ফান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে তার সরকারি বাসভবন এলিজি প্রাসাদে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রেসিডেন্ট প্যালেসে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যেকার বৈঠকের পর সেখানে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি, দলিল বা সমঝোতা স্মারক সই হতে পারে।

    ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাটেক্স এর সরকারি বাসভবনে যাবেন। সেখানে দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    প্যারিস সফরকালে প্রধানমন্ত্রী প্যারিস পিস ফোরাম-এ অংশগ্রহণ করবেন, ইউনেস্কো সদর দপ্তরে সৃজনশীল অর্থনীতির জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ পুরস্কার বিতরণসহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন শেখ হাসিনা।

    আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে দেশের উদ্দেশে রওয়ানা হয়ে ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ