ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে হামলা ও বিচারের দাবিতে যুবলীগের সংবাদ সম্মেলন

    পিরোজপুরে হামলা ও বিচারের দাবিতে যুবলীগের সংবাদ সম্মেলন
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম শিকদার মন্টু।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পিরোজপুর পৌর শাখা যুবলীগের সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা যুবলীগের আয়োজনে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম শিকদার মন্টু। এসময় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেক ফিরোজ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজাসহ জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ পিরোজপুরে সন্ত্রাসী মাওলানা নাসির বাহিনী কতৃক বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভসহ নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ ও ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ