ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার আসামীকে কারাগরে প্রেরণ

     মঠবাড়িয়ায় হত্যা চেষ্টা মামলার আসামীকে কারাগরে প্রেরণ
    আসামী বেল্লাল হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া আদালতের মহুরীকে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী বেল্লাল হোসেন (৩১) কারাগরে পাঠিয়েছে আদালত। প্রায় ১ বছর পলাতক থাকার পর মঙ্গলবার বেল্লাল হোসেন মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদলতের বিচারক মো. কামরুল আজাদ জামিন নামঞ্জুর করে কারাগরে পাঠানোর আদেশ দেন। বেল্লাল হোসেন উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিল ফরাজির ছেলে।

    মামলা ও আদালত সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত বছরের ১১ মে দুপুরে বেল্লাল হোসেন ও তার ৪ সহযোগি মহুরী মজনু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ও গলায় গামছা পেচিয়ে হত্যার চেষ্টা করে।

    এ ঘটনায় গুরুতর আহত মজনু মিয়া বাদি হয়ে পরের দিন বেল্লাল হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেন। মজনু মিয়া (৬৪) দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. কেয়ামত বিন মোক্তারের ছেলে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ