ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • বগুড়ায় আওয়ামী লীগ প্রার্থীর নিবার্চনী কার্যালয়ে আগুন

    বগুড়ায় আওয়ামী লীগ প্রার্থীর নিবার্চনী কার্যালয়ে আগুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বগুড়ার শেরপুরে সুঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনিরুজ্জামান জিন্নাহর মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা। 

    এসময় আওয়ামী লীগের গোলাম সারোয়ার ভুট্টোকে আহত করা হয়। তিনি বর্তমানে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনায় গতকাল সোমবার বিকেলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

    অভিযোগে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মনিরুজ্জামান জিন্নাহর প্রতীক নৌকা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মামুন জিহাদ টেলিফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে গত রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগ প্রার্থীর নৌকার মার্কার সমর্থনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেলগাছি এলাকায় পৌঁছলে হামলা চালানো হয়। একপর্যায়ে গোলাম সারোয়ার ভুট্টোর একা পেয়ে তাকে  বেধড়ক পিটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। 
    অপরদিকে একই রাতে ওই ইউনিয়নের সুঘাট মধ্যভাগ এলাকায় নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে হানা দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় কার্যালয়টিতে থাকা বেশ কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। 

    আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান জিন্নাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী  প্রার্থীর লোকজন এসব ঘটনা ঘটিয়েছেন। তাই বিষয়টি লিখিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন বলে জানান তিনি।

    তবে এসব অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন জিহাদ বলেন, নৌকার প্রার্থীর লোকজনকে মারপিট করার প্রশ্নই আসে না। বরং তারাই আমার লোকজনকে প্রতিনিয়িত হুমকি দিয়ে মারপিট করছেন।

    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, অভিযোগটি তদন্তপূর্বক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ