ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা

    ডাকাত আতঙ্কে রাত জেগে পাহারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনার বেতাগী উপজেলার সর্বত্র এখন ডাকাত আতঙ্ক বিরাজ করছে। ডাকাত দলের উপস্থিতির ব্যাপারে সতর্ক করে বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়।

    সোমবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে ডাকাত আতঙ্কে উপজেলার বেশ কিছু এলাকায় পাহারা বসানো স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা জেলার বেতাগীর বিষখালী তীরবর্তী এলাকা থেকে নদীতে ডাকাতদল দেখার খবরের ছড়িয়ে পড়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, সাতটি ইউনিয়নের মধ্যে বেতাগী পৌর শহর, মোকামিয়া,হোসনাবাদ, বুড়ামজুমদার ও সরিষামুড়ি ইউনিয়ন বিষখালী নদীর তীরবর্তী হওয়ায় এসব এলাকায় এখন আতঙ্ক বেশি বিরাজ করে। আতঙ্ক ছড়িয়ে পড়লে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় টেঁটা, বল্লম, রড ও লাঠিসোটা হাতে নিয়ে এলাকা ডাকাতমুক্ত রাখতে পাহারা দেয়।

    বেতাগী উপজেলার মোকামিয়া ও হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দারা বলেন, এলাকাবাসী মাইকিং শুরু হওয়ার পর থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ডাকতদের প্রতিহত করতে মহল্লায় পাহারা শুরু করে।

    বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম বলেন, সংবাদ পেয়ে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের টহল জোরদার করি। রাতে কোথাও ডাকাতি সংগঠিত হওয়ার খবর পাইনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ