ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পিরোজপুরে জেলা বিএনপির সভাপতির বাড়িতে দু:সাহসিক চুরি

    পিরোজপুরে জেলা বিএনপির সভাপতির বাড়িতে দু:সাহসিক চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল এর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনায় পিরোজপুর সদর থানায় অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের পুত্র গাজী কামরুজ্জামান শুভ্র। পিরোজপুর পৌর শহরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ সড়কে অবস্থিত বাড়িতে রোববার রাতে এ চুরির ঘটনা ঘটে।

    গাজী কামরুজ্জামান শুভ্র জানান, তার বাবা জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুলের চিকিৎসার জন্য তাদের বাসার সবাই ঢাকায় অবস্থান করছিলেন। বাসার পাশের একজন কেয়ারটেকারকে রেখে গিয়েছিলেন বাসা দেখাশোনা করার জন্য। কিন্তু রোববার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল প্রথমে বাড়ির কলাপসিবল গেটের হুক  এবং দরজার লক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে।

    পরে ঘরের প্রতিটি কক্ষে গিয়ে আলমিরা, সোকেসের লকার ভেঙে প্রায় ৩ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, দেড় লক্ষ টাকার মূল্যবান ঘড়ি, নগদ ২৫-৩০ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। রোববার রাতেই বাড়ির পাশে থাকা কেয়ারটেকার চুরির বিষয়টি টের পেয়ে তাদের জানালে সকালে তারা এসে সবকিছু এলোমেলো দেখতে পান।

    এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

     

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ