ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • পিরোজপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরন

    পিরোজপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরন
    পিরোজপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (বালক ও বালিকা অনুর্ধ ১৯) প্রতিযোগীতার উদ্বোধন ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৮ নভেম্বর) দিনব্যাপী জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকালে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম।

    অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিএিম সেবা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক। এসময় জেলা প্রশাসন, পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।

    খেলায় প্রাথমিক চিকিৎসা প্রদান করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। খেলায় পুরুষদের ৭ উপজেলার ৭ টি দল ও মেয়েদের ৩টি উপজেলার ৩টি দল অংশগ্রহন করে। এসময় ভান্ডারিয়া উপজেলা মেয়ে দল পিরোজপুর সদর উপজেলা মেয়ে দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং ইন্দুরকানী উপজেলা পুরুষ দল ভান্ডারিয়া উপজেলা পুরুষ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ