ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘরে থাকা শিশুর মৃত্যু!

    নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে ঘরে থাকা শিশুর মৃত্যু!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইটের আস্তর টিনের চালে পড়ে টিন ভেঙ্গে ইটের আস্তরের আঘাতে ঘরে থাকা সোহাগী আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।

    আহত অবস্থায় স্বজনরা ঢামেক হাসপাতালে ভর্তি করেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে মারা যায়।
    নিহত সোহাগীর নানী পারভীন আক্তার জানান, সোহাগী স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা কামারপাড়া শাপলার মোড়ে জীবন মিয়ার টিনসেড বাসায় ভাড়া থাকতেন। সোহাগীর বাবা সজিব প্রায় ছয় বছর আগে ছেড়ে চলে গেছে। তারপর থেকে সোহাগী ও তার মা নাসরিন আক্তার তাদের কাছে থাকতেন।

    পারভীন আক্তার আরও জানান, সকালে সোহাগী ঘরে ছিল। পাশের ছয় তলা নির্মার্ণাধীন ভবন থেকে সিমেন্ট দিয়ে তৈরি করা বড় ইটের আস্তর ঘরের টিনের চালার উপর পড়ে টিন ভেঙে ঘরে থাকা সোহাগীর উপরে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

    ঢামেক হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ