ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ‘ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’

    ‘ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের এই দিনে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন সাদেক হোসেন খোকা সাহেবকে। তাকে অনুসরণ করে জনগণের কাছে গিয়ে তাদেরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা।

    তাদের যে বেঁচে থাকার দাবি, ভোটের অধিকারের দাবি, বাক স্বাধীনতার দাবি, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
    সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকার সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, সাদেক হোসেন খোকা এমন একজন ব্যক্তি যিনি সারাজীবন জনগণের জন্যের কাজ করেছেন, জনগণের কল্যাণের জন্য কাজ করেছেন, দেশের স্বাধীনতার জন্যে কাজ করেছেন। সাদেক হোসেন খোকাকে সবাই চেনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি মানুষের মুক্তির জন্য চিন্তা করেছেন।

    তিনি বলেন, খোকা ভাইর একটি কথা আমার মনে পড়ে। তিনি যখন আমেরিকায় চিকিৎসাধীন ছিলেন তখন আমি তাকে দেখতে গিয়েছিলাম, তিনি তখন আমাকে বলেছিলেন, ‌‌‌সব সময় ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে থাকবেন। কারণ এই একজন নেত্রী যিনি মানুষের জন্য কাজ করেন, গণতন্ত্রের জন্য কাজ করেন। যিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করেন, চিন্তা করেন। তিনি চলে গেলে কিন্তু আমরা আপাতত আর সেই ধরনের নেতা সহজে খুঁজে পাবো না।

    মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের যে অবস্থা সেই প্রেক্ষিতে সাদেক হোসেন খোকা সাহেবকে সব সময় আমাদের স্মরণ করা দরকার। তিনি কখনো পিছপা হননি, পেছনের দিকে তাকাতেন না। আমার অনেক অভিজ্ঞতা আছে, যে কিভাবে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন।  

    সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহির বীর প্রতীক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ