ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নিবন্ধন করেও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ মানুষ

    নিবন্ধন করেও টিকা পাননি এক কোটি ৬৮ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার জন্য নিবন্ধন করেও এক কোটি ৬৮ লাখেরও বেশি মানুষ এখনও টিকা পাননি। যার মধ্যে পঞ্চাশোর্ধ্ব রয়েছেন ৫২ লাখের মতো। 

    রোববার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

    অধিদফতর বলছে, টিকার জন্য দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ১৫ লাখ ৬৮ হাজার ৬১০ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে নিবন্ধন করেছেন ৬ কোটি ৬ লাখ ৭২ হাজার ৮৭৭ জন। আর পাসপোর্ট দিয়ে নিবন্ধন করেছেন ৮ লাখ ৯৫ হাজার ৭৩৩ জন।

    নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৮ লাখ ৭১ হাজার ২২ জন। তবে এখনও টিকা কর্মসূচির বাইরে রয়েছে এক কোটি ৬৮ লাখ ৮০ হাজার ৫৪০ জন মানুষ।

    এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতে যারা নিবন্ধন করেছেন, তাদের প্রথম ডোজ আগে নিশ্চিত করে যথাযথ সময় দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে হবে।

    এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, আমাদের টিকা কেন্দ্রগুলোতে সক্ষমতার তুলনায় অধিক সংখ্যক মানুষ নিবন্ধন করায় কিছুটা দেরি হচ্ছে। টিকা নিবন্ধনের বয়স কমিয়ে আনার পর থেকেই ব্যাপক হারে নিবন্ধন হচ্ছে।

    তিনি বলেন, যে কেন্দ্রে দৈনিক ২০০ জনের টিকা দেওয়ার সক্ষমতা, সে কেন্দ্রে দৈনিক নিবন্ধন হচ্ছে হাজারেরও বেশি। এ অবস্থায় কিছুই তো করার নেই। যারা নিবন্ধন করেছেন, তারা সবাই টিকা পাবেন। পর্যায়ক্রমে সবারই এসএমএস আসবে। এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

    গত শনিবার সারাদেশে (৫ নভেম্বর) ১৬ লাখ ৮১ হাজার ৪২৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৬৩১ জনকে।

    টিকা কার্যক্রমে গতি আনতে গতকাল (শনিবার) থেকে উপজেলা পর্যায়ে সব কমিউনিটি হেলথ ক্লিনিকে একদিনের জন্য টিকা ক্যাম্পেইন শুরু করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ