ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শিকলে বেধে নির্মম নির্যাতন

    বরগুনায় মাদ্রাসা ছাত্রকে শিকলে বেধে নির্মম নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় শিকলে বেধে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতন করেছে শিক্ষক। নির্যাতিত শিক্ষার্থীর নাম আবদুল আলিম। তার বাবার নাম ফরিদ উদ্দিন। বাড়ি হেউলিবুনিয়া গ্রামে। শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। ওই শিক্ষার্থী হেউলীবুনিয়া মৃধাবাড়ি হফেজি মাদ্রাসার ছাত্র। মাদ্রাসা থেকে বাড়িতে যাবার অপরাধে মারুফ হোসেন নামে একজন শিক্ষক শিশুকে একরাত একদিন শিকলে বেধে নির্যাতন করেছে। শিশুটির কান দিয়ে রক্ত ঝড়ছে। ডানহাত নাড়াতে পারছেনা। সর্বশরীর পিটিয়ে ও পায়ের তলা থেঁতলিয়ে দেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যার পরে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

    ঘটনার পরেই নির্যাতনে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যাওয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।

    শিশুটির পিতা ফরিদ উদ্দিন জানান, আমরা গরিব মানুষ। খবর পাওয়ার পরে বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

    মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজা মিয়া জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও ছাত্রদের নির্যাতনের অভিযোগ রয়েছে। তাকে প্রত‍্যাহার করা হবে।


    এ ব্যাপারে বরগুনা থানায় মামলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ