ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে ৪শ কেজি জাটকা জব্দ, জরিমানা আদায়

    আমতলীতে ৪শ কেজি জাটকা জব্দ, জরিমানা আদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌরসভার চৌরাস্তা সড়কে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় কুয়াকাটা-দিনাজপুর গাজী রয়েলে এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান চালিয়ে ৪০০ কেজি জাটকা মাছ জব্দ এবং বাসের সুপার ভাইজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার সময় আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারে নেতৃত্বে পুলিশের সহায়তায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস নামের একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই বাসের ছাদ থেকে ৫টি মাছের ঝুড়িতে ৪০০ কেজি জাটকা পাওয়া যায়। জাটকা পরিবহন, বিপনন এবং ধরা নিষিদ্ধ হওয়ায় জব্দ করা মাছগুলো এতিম খানার মধ্যে বিলিয়ে দেওয়া হয় জাটকা পরিবহনের অপরাধে রয়েল এক্সপ্রেস বাসের সুপারভাইজার মো. রুবেল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা করেন।

    আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, ১ নভেম্বর থেতে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন এবং বিপণন সম্পূর্ন বেআইনী। তাই ইলিশ সংরক্ষেণর জন্য নদীতে অভিযান এবং বিক্রি ও পরিবহনের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে পৌরসভার তিন নং ওয়ার্ডের মাদানী নগর মাদ্রাসায় বেশি পরিমাণ জাটকা বিতরণ করায় অন্যান্য এতিম খানার শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ