ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এক জালে চার মাছ, দাম ১৬ লাখ

    এক জালে চার মাছ, দাম ১৬ লাখ
    দাতিনা মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ১৬ লাখ টাকায় বিক্রি হয়েছে চারটি দাতিনা মাছ। মাছ চারটির ওজন ৮৭ কেজি।

    বৃহস্পতিবার দুপুরে নিলামে এ মাছ বিক্রি করেন পাইকারি বাজারের আরকে ফিশের মৎস্য আড়তদার নজরুল ইসলাম। মাছ চারটি কেনেন বিএফডিসি বাজারের চালানি মৎস্য পাইকার মোস্তফা আলম।

    নজরুল ইসলাম জানান, সুন্দরবন সংলগ্ন সাগরে কোরাল মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে জাল ফেলেন তার এক দাদন ভোগী জেলে বেল্লাল হোসেন। দুই ঘণ্টা পর বেল্লালের জালে চারটি মাছ ধরা পড়ে। বৃহস্পতিবার দুপুরের দিকে পাথরঘাটা বিএফডিসি পাইকারি বাজারে এসব মাছ আনেন জেলেরা। এরপর আড়তদারের মাধ্যমে অকশন দিলে ১২ জন পাইকারি অংশ নেন। পরে সর্বোচ্চ ডাকে মাছ চারটি কেনেন মোস্তফা আলম। মাছ চারটি প্রতি মণ আট লাখ টাকা করে দাম পড়েছে।

    মোস্তফা আলম বলেন, এ মাছের বৈজ্ঞানিক নাম জানা নেই। তবে জেলেদের ভাষায় অনেকে বলেন দাতিনা আবার কেউ বলেন ভোল মাছ। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করব। এ মাছে আমার লাখ টাকার মতো ব্যবসা হতে পারে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ