ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • মদসহ চেয়ারম্যানের সহযোগী দুই কলেজছাত্র আটক

    মদসহ চেয়ারম্যানের সহযোগী দুই কলেজছাত্র আটক
    দুই কলেজছাত্র আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে মদসহ তন্ময় সূতার (২১) ও শুভ বেপারী (২২) নামের দুই কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।   বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাদের উপজেলার দীঘা ইউনিয়নের ঘোষকাঠী লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়।

    আটক তন্ময় সূতার ওই ইউনিয়নের উত্তর ঘোষকাঠী গ্রামের মোহন সূতারের ছেলে। সে উপজেলা সদরের নাজিরপুর ডিগ্রি কলেজের ছাত্র। শুভ বেপারী একই গ্রামের সুব্রত বেপারীর ছেলে ও ঢাকার একটি নার্সিং কলেজের ছাত্র। তারা উভয়েই স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সহযোগী।

    নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, তাদের দুই লিটার মদসহ পুলিশ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতরা ওই মদ স্থানীয় ইউপি চেয়ারম্যানের বলে স্বীকার করেছে।

    ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ দ্বীজদাস হালদার জানান, ওই ইউনিয়ন পরিষদের ভবনের দোতালার একটি কক্ষে   চেয়ারম্যান নিয়মিত মদের আসর বসায়। আর সেখানে অনেক ধরনের ফুর্তি করা হয়।

    এ ব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারীর সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ