ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বরগুনায় নির্বাচনকে কেন্দ্র করে ৩ গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

    বরগুনায় নির্বাচনকে কেন্দ্র করে ৩ গ্রুপের সংঘর্ষ, আহত ১৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে নৌকা, আনারস ও ঘোড়া মার্কার কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।
    আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এ‍্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    বরগুনার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে নৌকার সমর্থকদের সাথে আনারস প্রতীকের সমর্থকদের কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। বৃহস্পতিবার পরীরখাল আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ বারী বাদল এর বাসার সামনে থেকে সন্ধ্যা সাড়ে সাতটাযর দিকে নৌকার কর্মীরা যাওয়ার পথে আনারস প্রতীকের সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ।

    পুলিশ আহতদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।
    গুরুতর আহতরা হলেন, মোঃ হানিফা, মোঃ জব্বার খান, মোঃ সুক্কুর, মোঃ মোফাজ্জল হোসেন, রাকিবুল, সোহাগ, রাকিব, ছাদেক চকিদার ও আব্দুর রহিম। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পুনরায় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, আমরা চারটি মোটরসাইকেল নিয়ে অভিযানে আছি, সহিংসতায় যারাই জড়িত হোক তাদের আইনের আওতায় আনা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ