ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • দেশে অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’

    দেশে অনুমোদন পেল বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আরও একটি বেসরকারি এয়ারলাইন্স বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (অনাপত্তি সনদ-এনওসি) পেয়েছে।

    নতুন এই বেসরকারি উড়োজাহাজ সংস্থার নাম ‘এয়ার অ্যাস্ট্রা’। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এনওসি পেয়েছে সংস্থাটি।

    প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার তারা এনওসি দিয়েছে। পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে ২০২২ সালের ফেব্রুয়ারিতে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

    ইমরান আসিফ আরও বলেন, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ রুটে ৪টি এয়ারক্রাফট নিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।

    দেশে বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ