ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক : ওবায়দুল কাদের

    পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক : ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক। তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা।

    তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে গতকাল বুধবার (৩ নভেম্বর) মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আজ বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
    তারেক জিয়া দেশে কবে আসবে?- এমন প্রশ্ন রেখে বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, এই বছর না ওই বছর। দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক জিয়া দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না। দেশের মানুষ সেটা দেখতে চায়।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদার চেয়ে বন্দি খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপির ভূমিধ্বস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এসব বক্তব্যে কী হয়েছে, দেশের জনগণ তা দেখেছে। আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না। একথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ