ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত

    মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত
    প্রতিপক্ষের হামলায় চাচা-ভাতিজা আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ইব্রাহীম হোসেন লিটন (৪০) নামে এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। এসময় তার ভাতিজা ৯ম শ্রেণির ছাত্র সিয়াম (১৫) বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। বুধবার বিকেলে উপজেলার বেতমোর গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা গুরুতর আহত ইব্রাহীম হোসেন লিটন ও সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। লিটন ওই গ্রামের মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে।

    আহত সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের সাজু খান (২৫) ও তার বাবা আলমগীর খানের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী ইব্রাহীম হোসেন লিটনকে বেতমোর বাজারের রড সিমেন্টের দোকান থেকে ডেকে বের করে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় লিটনের ভাতিজা সিয়াম বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ