ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

    ৩ নভেম্বর লাঙ্গলবন্দ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেনসিডিলসহ মো. বাচ্চু মিয়াকে (৪০) গ্রেফতার করা হয়।  

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মো. বাচ্চু মিয়া নারায়ণগগঞ্জ জেলার বন্দর থানাধীন যুগিপাড়া এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।  

    গ্রেফতারকৃত আসামির নামে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ