ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ‌‌‌'নতুন প্রজন্মের চেতনা জাগ্রত করতে আমাদের রাজনীতি ব্যর্থ'

    ‌‌‌'নতুন প্রজন্মের চেতনা জাগ্রত করতে আমাদের রাজনীতি ব্যর্থ'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সম্প্রতি সময়ে সাম্প্রদায়িক হামলার হাতিয়ার হিসেবে ১৩ থেকে ১৮ বছর বয়সীদের ব্যবহার করা হয়েছে। এই নতুন প্রজন্মের মূল্যবোধ বা চেতনা জাগ্রত করতে আমাদের রাজনীতি ব্যর্থ হয়েছে।

    বুধবার (০৩ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় চার নেতা হত্যাকাণ্ড: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

    তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা ব্যর্থ হয়েছে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মানুষ হিসেবে গড়ে তুলতে। মূল্যবোধ জাগ্রত করতে হবে।

    দীপু মনি বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চার নেতা যে বাংলাদেশ গড়তে সর্বোচ্চ আত্মত্যাগ করলেন সে বাংলাদেশ গড়বার যেমন উপযুক্ত মানুষ হতে হবে; সেভাবে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলব আমরা। অন্য অনেক কিছুর ব্যর্থতাকে হয়তো অতিক্রম করা যায়, কিন্তু শিক্ষার জায়গায় যদি ঘাটতি পড়ে সেটা অনেক প্রজন্মকে প্রভাবিত করে। সেটার প্রভাব অনেক সুদূর প্রসারী।

    মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যার উদ্দেশ্য হচ্ছে, স্বাধীন দেশের আদর্শ-মূল্যবোধ দূর করে পাকিস্তানে ফিরিয়ে নেয়া। যারা গণতন্ত্র, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক দেশ মেনে নিতে পারেনি তারাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। মুখ্য আলোচক ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ