ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • আমতলীতে জেলের জালে ২শ কেজি ওজনের শাপলাপাতা মাছ

    আমতলীতে জেলের জালে ২শ কেজি ওজনের শাপলাপাতা মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলীর মাছ বাজারে ২০০ কেজি ওজনের একটি শাপলাপাতা মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনে নেন খুচরা বিক্রেতা মো. রফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী।

    হেজবুল্লাহ মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন কলাপাড়া উপজেলার মহিপুরের ওবায়দুল নামে এক জেলে। হেজবুল্লাহ মৎস্য আড়তের মালিক মো: মেনাজ উদ্দিন জানান, গত ২-১ বছরের মধ্যে আমতলী বাজারে এত বড় শাপলা পাতা মাছ আসেনি।

    মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে মাছটি বিক্রি করার জন্য মাইকিং করা হয়। বুধবার সকালে মাছটি কেটে ভাগ দিয়ে ৩শ’টাকা কেজি দরে বিক্রি করেন মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম। মাছটি ভ্যানে করে ঘোরানোর সময় প্রচুর উৎসুক মানুষ মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমান। জেলে ওবায়দুল জানান, এটি সাগরে মাছ ধরার সময় জালে ধরা পড়ে।

    মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, শাপলা পাতা মাছের চাহিদা থাকায় মাছটি কিনে ৩শ’ টাকা কেজি দরে বুধবার সকালে বিক্রি করা হয়েছে।

    আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার জানান, এ মাছটি খেতে সুস্বাদু। এতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে। যা শিশুর মস্তিষ্ক গঠন ও মেধা বিকাশ ত্বরান্বিত করে। তবে শাপলা পাতা মাছটি বিলুপ্তির পথে। এ মাছ ধরা এবং বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ