ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • জেল হত্যা দিবসে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    জেল হত্যা দিবসে শিবপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর শিবপুরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস আ: লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার  স্বরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ৩ নভেম্বর বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এই  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।

    এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মহসিন নাজীর, আজিজুর রহমান খান ভুলু মাষ্টার, নাজমুল কবির আনোয়ার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, বাবু বিপ্লব চক্রবর্তী, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, তাঁতীলীগের সভাপতি মোঃ হানিফ মিয়া, মৎস্যজীবী লীগের আহ্বায়ক জাহিদ সরকার প্রমুখ।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ