ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা এবার হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ’লীগের নেতাকর্মীরা
  • ৭ মাস পর অনুমোদন পেলো ভারতের ভ্যাক্সিন

    ৭ মাস পর অনুমোদন পেলো ভারতের ভ্যাক্সিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবেদনের প্রায় ৭ মাস পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলো ভারত বায়োটেকের তৈরি করোনাভাইরাসের টিকা কোভ্যাক্সিন। বুধবার (৩ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য এ ভ্যাকসিনটিকে তালিকাভুক্ত করে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যেসব ভারতীয় এই টিকা নিয়েছেন বা নেবেন তারা বিদেশ সফরে গেলে আর কোয়াররেন্টাইন অথবা করোনার অন্যান্য বিধি-নিষেধের আওতায় পড়বেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ায় ভারতের এই টিকা এখন অন্যান্য দেশেও অনুমোদন পাবে।

    জরুরি ব্যবহারের অনুমোদন পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে কোভ্যাক্সিনকে। নিজেদের তৈরি এই টিকার অনুমোদনের জন্য গত এপ্রিলে আবেদন করেছিল ভারত বায়োটক। গত জুলাইয়ে পাঠানো হয় টিকার সুরক্ষা, কার্যকারিতা, উৎপাদনস্থল পরীক্ষাসহ প্রয়োজনীয় তথ্যগুলো।

    গত সপ্তাহের মঙ্গলবার ‘হু’-র বিশেষজ্ঞ কমিটি টিকা ব্যবহারের ঝুঁকি এবং সাফল্য সংক্রান্ত নানা তথ্য এবং নথি পরীক্ষা করেন। পরে জরুরি ভিত্তিতে ব্যবহার করার ছাড়পত্র দেওয়ার বিষয়ে নীতিগত ভাবে সম্মত হয়েছেন বিশেষজ্ঞেরা। কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ নথি যাচাই না করা পর্যন্ত কোভ্যাক্সিনকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ