ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পাথরঘাটায় মুক্তিযোদ্ধা পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা

    পাথরঘাটায় মুক্তিযোদ্ধা পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা
    পাথরঘাটায় মুক্তিযোদ্ধা পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমের ভাই মো. কামরুল ইসলামকে পরিবারসহ উচ্ছেদ করার লক্ষে প্রতিবেশি  প্রভাবশালী মৃত আ. খালেকের ছেলে মো. মিজানুর রহমান জিয়া, মো. লিটন মিয়া, শাহদাত আকনের ছেলে মঈনুল হোসেন, লিটন মিয়ার ছেলে রাকিব, শাহ আলম আকনের ছেলে শহিদুল ও জিহাদুল ইসলাম ভুয়া কাজ তৈরী করে বীর মুক্তিযোদ্ধা পরিবার কামরুল ইসলামকে বাড়ি থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ভাবে অসত্য মামলা দেয়াসহ তাদের উপর হামলা করে আসছে। এ ঘটনায় ৩ নভেম্বর বুধবার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কামরুল ইসলাম।

    এসময়ে ছাত্র মো. তারিফুল ও  মো. তাইমুল ইসলাম নামে দুই ছেলে তার সাথে উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনে কামরুলের ছেলে বলেন,  বাড়ি থেকে আমাদেরকে উচ্ছেদকরা ছাড়াও আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে ভবিষ্যতে যেন চাকুরি না করতে পারি সেই জন্য আমাদের নামে অসত্য মামলা দিয়ে আসছে মিজানুর রহমান জিয়া গং।
    তারা বলেন, উল্লেখিত ব্যক্তিরা অত্যন্ত ধনী এবং তাদের আত্মীয়সজন উচ্চপদে চাকুরি করার সুবাধে আমরা কোথাও বিচার পাইনা।
    এব্যাপারে মিজানুর রহমান জিয়ার কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকর করে জমি তাদেরবলে দাবি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ