ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • উপকূলে মধ্য কার্তিকে পৌষের শীত

    উপকূলে মধ্য কার্তিকে পৌষের শীত
    উপকূলে মধ্য কার্তিকে পৌষের শীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে  শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। হঠাৎ করেই দুই দিন ধরে শীত পড়তে শুরু করেছে এই জনপদে। দিনে গরম থাকলেও সন্ধ্যা নামতেই শীত অনুভূত হতে শুরু করে। আর গভীর রাতে নামে কনকনে শীত।

    সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ার সঙ্গে কমতে থাকে তাপমাত্রা। আর সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি। আজ বুধবার (৩ নভেম্বর) সকালে শহরের রিকশাচালক,  নারী, শিশু ও বৃদ্ধদের  চাদর ও শীতের পোশাকে দেখা গেছে।

    উপকূলের বরগুনার বেতাগী, বামনা, কাঁঠালিয়া, পার্শ্ববর্তী পটুয়াখালীর মির্জাগঞ্জ ও বরিশালের বাকেরগঞ্জে কয়েক দিন ধরে রাত ১২টা থেকে সকাল প্রায় ৭টা পর্যন্ত এমন অবস্থা চলছে।

    বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গতকাল রাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে শীতের আমেজে ব্যাডমিন্টনপ্রেমীরা খেলায় মেতেছে। পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের  সাব-রেজিস্ট্রার মাঠে গতকাল সন্ধ্যার পর ব্যাডমিন্টন খেলতে আসা অপু খান ও হিমেল বলেন, 'দিনে রোদের তাপ বেশ ভালোই থাকে। সন্ধ্যা হতেই বইতে শুরু করে ঠাণ্ডা হওয়া। সকালে দেখা যায় ঘন কুয়াশা। তাই এ বছর আগেভাগেই খেলা শুরু করেছি।'

    আজ সকালে শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা এলাকার রিকশাচালক বিমল প্রামাণিক ও রাখাল ঢালী বলেন, 'এবার আগেভাগেই শীত পড়তে শুরু করছে। হঠাৎ করেই রাতে পৌষ মাসের শীত।'

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ