ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • এক বাগাড়ের দাম সাড়ে ৩২ হাজার টাকা

    এক বাগাড়ের দাম সাড়ে ৩২ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাগাড়। মাছটি এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

    বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের চর-কর্নেশনা এলাকার পদ্মার মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।

    সকাল ১০টার দিকে জেলে জয় হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস্য আড়তে নিয়ে যান। এ সময় শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ এক হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন।

    পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক হাজার ৩০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।

    জেলে জয় হালদার জানান, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে পদ্মায় মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭টার দিকে আবার জাল ফেললে ৮টার দিকে জালে জোরে একটি ঝাঁকুনি দেয়। এতে বুঝতে পারি বড় কোনো মাছ জালে আটকা পড়েছে। পরে জাল তুলে দেখি বড় একটি বাগাড় মাছ।

    শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাগাড় মাছ এক হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি কিনে একটু লাভে বিক্রি করে দিয়েছি।

    জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় পানি কমে যাওয়ায় এখন বড় বড় বাগাড় মাছ ধরা পড়ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ