ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দুই দেশে পাঠানো হয়েছে খালেদা জিয়ার বায়োপসির নমুনা

    দুই দেশে পাঠানো হয়েছে খালেদা জিয়ার বায়োপসির নমুনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বায়োপসির নমুনা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পেতে- তা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।

    শনিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রিপোর্ট চিকিৎসকদের হাতে আসে। পরের দিন ওই নমুনা বিদেশে পাঠানো হয়েছে বলে মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন।

    ওই চিকিৎসক জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাঠানো নমুনার প্রতিবেদন পেতে ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।

    এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপত্র দিয়েছি। সেই অনুযায়ী তার চিকিৎসা চলছে। তার অবস্থা উন্নতির দিকে।

    মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়া বয়স হয়েছে। জ্বর থাকায় কিডনি, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যাচ্ছে। বর্তমানে তার অবস্থা ভালো। শরীরের তাপমাত্রাও স্বাভাবিক আছে। নিয়মিত ওষুধের পাশাপাশি বোর্ডের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ