ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

    বরগুনায় প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কাহারমুদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র অধিকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০ টায় কাহারমুদাবাদ গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জমিদাতা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আঃ মালেক ও মোসাঃ মরিয়াম এবং এলাকাবাসী আশ্রাফ খাঁন, দেলোয়ার হোসেন মোল্লা, রফেজ উদ্দিন, বশির খাঁন প্রমুখ ।

    বক্তারা বলেন, প্রধান শিক্ষক সুনীল মাষ্টার একজন দুশ্চরিত্র লম্পট। বিদ্যালয়ের অনূকুলে বিগত বছরের সরকারী বরাদ্দকৃত অর্থ তিনি লোপাট করেছেন। বিদ্যালয়ে নতুন ভবন হওয়ার আগে পুরাতন একটি টিন শেড ভবন ছিলো, সেই ভবন বিক্রি করে তার অর্থ আত্মসাত করেন এই সুনিল মাষ্টার। নতুন ভবন নির্মাণকালে রেইন্ট্রি, চাম্বল, মেহগনি ও স্কুলের পুরোনো বেঞ্চ মেরামতের নামে বিক্রি করে সেই অর্থ তিনি আত্মসাত করেন। এছাড়া সরকারী নিয়মানুযায়ী পৌনে ৪ টা পর্যন্ত ক্লাস চলার কথা থাকলেও প্রতিদিন ১ টা থেকে ২ টার মধ্যে ক্লাস ছুটি দিয়ে চলে যান তিনি।

    শিশু শিক্ষার্থীসহ অভিভাবকদের সাথে সব সময় তিনি দুর্ব্যবহার করে আসছেন যা শিশু শিক্ষার পরিপন্থি। অবিলম্বে কর্তৃপক্ষের কাছে এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বিচার দাবী করেন এলাকাবাসী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ