ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • আমতলীতে ৯ কৃষক পেল ৩ কোটি টাকার কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র!

     আমতলীতে ৯ কৃষক পেল ৩ কোটি টাকার কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র!
    আমতলীতে ৯ কৃষক পেল ৩ কোটি টাকার কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সরকারি ভর্তুকিতে আধুনিক ধান কাটার যন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র) পেয়েছেন উপজেলার ৯ কৃষক। উপজেলা কৃষি বিভাগ ২০২১- ২২ অর্থবছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৭০ শতাংশ উন্নয়ন সহায়তায় (ভর্তুকিতে)  প্রায় ৩ কোটি টাকার এ যন্ত্রগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

    সোমবার (১লা নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যন্ত্রগুলো কৃষকদের মাঝে বিতরণ করেন বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জাতীয় সংসদ সদস্য অ্যাডঃ ধীরেন্ত্র চন্দ্র দেবনাথ শম্ভু।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডঃ এইচএম. মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মো. আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মৃধা, বরগুনা জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম প্রমুখ।  

    ধানকাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করার শ্রমিক সংকট দূর করতে স্বল্প সময়ে কম শ্রমিক ব্যবহার করে কৃষক যাতে কম খরচে দ্রুত ক্ষেতের ধান ঘরে তুলতে পারে সে জন্য কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের সিদ্ধান্ত নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ প্রকল্পটির আওতায় আমতলী উপজেলার ৯ কৃষককে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র বরাদ্দ দেয়া হয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা সিএম. রেজাউল করিম মুঠোফোনে বলেন, একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ১ একর জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বন্তাভর্তি করাও যাবে। ১ একরের জন্য জ্বালানি খরচ হবে মাত্র ৮ থেকে ১০ লিটার ডিজেল। যন্ত্রটির বাজার মূল্য ৩১ লাখ টাকা হলেও সরকার কৃষকদের ভর্তুকি দেওয়ায় বর্তমানে যন্ত্রটির দাম পড়েছে ১৪ লাখ ৫০ হাজার টাকা।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ