ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • মামাকে কুপিয়ে জখম করার পর সেই ভাগিনার আত্মহত্যা

    মামাকে কুপিয়ে জখম করার পর সেই ভাগিনার আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মামার শ্যালিকাকে বিয়ে করতে ব্যর্থ হয়ে মামাকে কুপিয়ে জখম করার পরে সেই ভাগিনা পলাতক থাকাবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এর আগে গত মঙ্গলবার (২৬ অক্টোবর) উপজেলার বুড়িরচর ইউনিয়নের পূর্ব বুড়িরচর গ্রামে মামা বজলু প্যাদাকে (৪৮) কুপিয়ে গুরুতর জখম করে ভাগিনা মাহফুজ (১৮)।

    বরগুনা থানায় এ ব্যাপারে মামলা দায়েরের পরে তালতলী উপজেলায় চাচার বাড়িতে এসে আত্মগোপন করে মাহফুজ। পরে  রবিবার রাতে চাচার বাড়ি তালতলীর গাবতলি গ্রামে রেইনট্রি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। মাহফুজ বরগুনার সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।

    জানা যায়, মামাকে কুপিয়ে আহত করার পরে আত্মগোপনে থাকার জন্য গত ৪/৫ দিন আগে তার বাবার মামাতো ভাই ছোট বগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকার বাদশা হাওলাদার বাড়িতে আসে। আজ সোমবার সকালে চাচা বাদশা হাওলাদার তাকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে। তালতলী থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।

    এ ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ