ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • রওশনকে ছুঁয়ে ক্ষমা চাইলেন বিদিশা

    রওশনকে ছুঁয়ে ক্ষমা চাইলেন বিদিশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদের কাছে ক্ষমা চাইলেন প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

    হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) প্রায় নিস্তেজ অবস্থায় থাকা ৭৮ বছর বয়সী রওশনকে রবিবার দেখতে গিয়ে তাকে ছুঁয়ে বিদিশা ক্ষমা চান। পুত্র এরিক ও ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’এর চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ এ সময় বিদিশার সঙ্গে ছিলেন।

    প্রাপ্ত ছবিতে দেখা যায়, রওশনের শয্যার সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন বিদিশা, চোখ গড়িয়ে অশ্রু ঝরছে। বার্ধক্যসহ নানা জটিলতায় জীবন সংকটে থাকা রওশনের শয্যার সামনে দাঁড়িয়ে তার সুস্থতা কামনায় এরিক ও কাজী মামুনকে নিয়ে দোয়া পড়ে মোনাজাত করেন বিদিশা।

    অশ্রুসজল বিদিশা বলেন, প্রথমে এরিক ওনাকে (রওশনকে) স্পর্শ করে বলেন- মা, আমি এসেছি। রওশন এরশাদ চোখ মেললেন, কিন্তু কথা বলার মতো শক্তি নেই, শুধু ক্ষীণ কণ্ঠে একটি শব্দ উচ্চারণের চেষ্টা করলেন, কিন্তু শব্দটি অত্যন্ত অস্পষ্ট।’

    বিদিশা বলেন, ‘পরে আমি ওনাকে ছুঁয়ে বললাম- আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আপনি চিন্তা করবেন না, সাদ (রওশন পুত্র রাহ্গীর আল মাহি সাদ এরশাদ) আমারও সন্তান, আমি ওকে দেখে রাখবো। উনি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলেন আর কাঁদলেন।’

    সিএমএইচ থেকে বেরিয়ে ‘হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট’-এর চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, ‘রওশন ম্যাডামকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। উনি খুব কষ্ট পাচ্ছেন, আল্লাহ ওনাকে ক্ষমা করুন।’

    প্রসঙ্গত, গত ১৪ আগস্ট থেকে সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ