ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • মুন্সিগঞ্জে হেফাজত নেতা নূর হোসাইন গ্রেপ্তার

    মুন্সিগঞ্জে হেফাজত নেতা নূর হোসাইন গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য ও খতমে নবুয়ত আন্দোলনের প্রধান মুফতি নূর হোসাইন নূরানীকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (২৩ এপ্রিল) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ বিষয়ে বলেন, সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি মামলা করেছিল। ওই ঘটনায় নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর গতকাল রাত সাড়ে ১১টার দিকে মুন্সিরহাট এলাকায় নূর হোসাইনের প্রতিষ্ঠিত মাদ্রাসাসংলগ্ন বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি সদর থানা-পুলিশের হেফাজতে আছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোথাও কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ