ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • নেতাকর্মীদের নৌকায় ভোট চাইতে বললেন একেএমএ আউয়াল

    নেতাকর্মীদের নৌকায় ভোট চাইতে বললেন একেএমএ আউয়াল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্দুরকানীতে সম্প্রীতি সমাবেশে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে বললেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ এ কে এম এ আউয়াল। তিনি বলেন, প্রার্থী যেই হোক নৌকা জননেত্রী শেখ হাসিনার, কোন বিভেদ না করে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন। শনিবার রাতে ইন্দুরকানী হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত ইউনিয়ন পরিষদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, এ এলাকায় সব সময় সম্প্রিতি ছিল এখন ও আছে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে।

    উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম,মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।বক্তব্য রাখেন ইন্দুরকানী সদর ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ মোবারক আলী হাওলাদার, পত্তাশী ইউনিয়নে মোঃ মোয়াজ্জেম হোসেন এবং পাড়েরহাট ইউনিয়নে কামরুজ্জামান শাওন তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, হিন্দু ভাইরা সবাই ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিন। আর সাইকেল নয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার প্রার্থীদের জয়যুক্ত করুন, আমরা আপনাদের পাশে আছি।  

    উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে নৌকা মার্কার মিছিল সহ সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হন। আগামী ১১ নভেম্বর এ উপজেলার ৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ৩ ইউনিয়নে নৌকা ও সাইকেল মার্কার মধ্যে লড়াই হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ