ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • পরীক্ষিত নেতাকর্মীদের সামনে আনতে হবে : শ ম রেজাউল

    পরীক্ষিত নেতাকর্মীদের সামনে আনতে হবে : শ ম রেজাউল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজনৈতিক দলে, রাষ্ট্রে ও ক্ষমতায় পরীক্ষিত নেতাকর্মীদের সামনে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।

    তিনি বলেন, আলতাফ হোসেনের মতো ত্যাগী নেতাকর্মীদের পুনর্বাসন করার উদ্যোগ নিতে হবে। তাদের মূল্যায়ন করতে হবে। দুর্দিনের আওয়ামী লীগার ও ত্যাগী নেতাকর্মীরা না থাকলে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারত না।

    মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে মাঠে থাকা ত্যাগী কর্মীরা। আওয়ামী লীগের প্রকৃত কর্মীরা কখনো বিশ্বাসঘাতকতা করেননি। যখনই ক্রান্তিকাল এসেছে কর্মীরা দলের পাশে দাঁড়িয়েছেন।

    তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। এখনো বাংলাদেশকে ৭৫ এর পর্যায়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। এখনো বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধু কন্যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে। এ সময় প্রয়োজন সংগঠনকে শক্তিশালী করা, ত্যাগী কর্মীদের সামনে আসা। ষড়যন্ত্রকারীদের থেকে সজাগ থাকতে হলে আমাদের মাঠের পরীক্ষিত কর্মী, ত্যাগী কর্মী, দুর্দিনের কর্মীদের মূল্যায়ন করতে হবে।

    শিক্ষাবিদ ড. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অহিদুজ্জামান চান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাব উদ্দিন ফরাজী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ